০৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাস থেকে নামতে গিয়ে পড়ে গেলেন কলেজছাত্রী, অটোরিকশার ধাক্কায় মৃত্যু

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৫:০৬ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • ১৬০৭০ Time View

নিহত তানজিবা সাইফুল তিশমা নগরের হাজী মুহাম্মদ মহসিন কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। তিনি পড়াশোনার পাশাপাশি নগরের ২ নম্বর গেট এলাকায় ইংলিশ প্যাক নামের একটি প্রতিষ্ঠানে খণ্ডকালীন চাকরি করতেন।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, কলেজছাত্রী বাস থেকে নামতে গিয়ে সড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে যাচ্ছিল ব্যাটারিচালিত একটি অটোরিকশা। ওই অটোরিকশা ছাত্রীকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাহমুদুল হাসান নামের এক প্রতিবেশী জানান, তানজিবা সাইফুল তিশমা নগরের মুরাদপুর এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তাঁদের গ্রামের বাড়ি বোয়ালখালী উপজেলার কধুরখীলে।

ট্যাগঃ

বাস থেকে নামতে গিয়ে পড়ে গেলেন কলেজছাত্রী, অটোরিকশার ধাক্কায় মৃত্যু

সময়ঃ ১২:০৫:০৬ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫